فُرُوق | পরিভাষার পার্থক্য
الاختصار ও الإيجاز — শব্দার্থে মিল, ব্যবহারে ভিন্নতা
উভয় শব্দের বাংলা অর্থ একই — তবে ব্যবহারে রয়েছে সুস্পষ্ট পার্থক্য
![]() |
| الفروق في اللغة العربية |
الاختصار হলো পূর্বে রচিত কোনো কথা বা রচনা থেকে অতিরিক্ত শব্দ বাদ দেওয়া — অর্থের কোনো ক্ষতি না করে। এ কারণেই বলা হয়:
قد اختصر فلانٌ كتبَ الكوفيين أو غيرها
"অমুক ব্যক্তি কূফীদের গ্রন্থসমূহ বা অন্যান্য গ্রন্থের اختصار করেছেন"
অর্থাৎ সে তাদের অতিরিক্ত শব্দ বর্জন করে তাদের মূল অর্থগুলো মূল গ্রন্থের তুলনায় অল্প শব্দে প্রকাশ করেছে। সুতরাং الاختصار সর্বদা এমন কথায় প্রযোজ্য, যা পূর্বেই রচিত ও সংকলিত হয়েছে।
পক্ষান্তরে, الإيجاز হলো এমনভাবে কথা বলা যাতে শব্দ হয় অল্প, কিন্তু অর্থ হয় প্রচুর। বলা হয়:
أوجز الرجلُ في كلامه
"লোকটি তার কথায় إيجاز করেছে" — যখন সে এই রীতি অনুসরণ করে কথা বলে।
اختصر كلامَه أو كلامَ غيره
"সে নিজের বা অন্যের কথার اختصار করেছে" — যখন সে দীর্ঘ কথাকে সংক্ষিপ্ত করে তোলে।
তবে কেউ যদি একটি পরিভাষাকে অপরটির স্থানে ব্যবহার করেন, তা অগ্রহণযোগ্য নয়; কেননা উভয়ের অর্থ পরস্পরের নিকটবর্তী।
সংক্ষেপে পার্থক্য

2 মন্তব্যসমূহ
মাশা-আল্লাহ
উত্তরমুছুনشكرا لك
মুছুন