Ad

NEW
📚 আরবি শিখতে চান?
প্রতিদিন নতুন কনটেন্ট পেতে গ্রুপে যোগ দিন
Join Now

النداء (আল-নিদা) ও الدعاء (আদ-দুআ): অর্থ ও ব্যবহারের সূক্ষ্ম পার্থক্য

النداء ও الدعاء এর পার্থক্য

আরবি ভাষাতত্ত্ব

النداء (আল-নিদা) এবং الدعاء (আদ-দুআ)
এর মধ্যকার পার্থক্য

উভয়ের অর্থ

ডাক, আহবান, সম্বোধন, প্রার্থনা, দোয়া, মঙ্গল কামনা, ফরিয়াদ, তলব, ঘোষণা ইত্যাদি।
সূত্র: আল মুজামুল ওয়াফী

আরবি ভাষায় এই দুটি শব্দের প্রয়োগ ও অর্থের সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে। আমরা যখন কাউকে ডাকি, তখন হয়তো জোরে ডাকি অথবা আস্তে ডাকি, কোনো উদ্দেশ্যে ডাকি অথবা কখনও এমনেই ডাকি। কখন কোন শব্দটি ব্যবহার করতে হয় তা নিচে বর্ণনা করা হলো।

النداء (আল-নিদা)

এটি হলো কোনো অর্থপূর্ণ উদ্দেশ্যে আওয়াজ করে ডাকা।

উদাহরণ:

"ناد معي ليكون ذلك أندى لصوتنا"

আমার সাথে উচ্চস্বরে ডাকো, যাতে আমাদের আওয়াজ আরও দূরে পৌঁছায়।
অর্থাৎ — أبعد له (আরও দূরবর্তী করার জন্য)।

الدعاء (আদ-দুআ)

এটি আওয়াজ উঁচু করেও হতে পারে আবার নিচু করেও হতে পারে।

"دعوته من بعيد"

আমি তাকে দূর থেকে ডেকেছি।

"دعوت الله في نفسي"

আমি মনে মনে আল্লাহকে ডেকেছি।

গুরুত্বপূর্ণ নোট:

কিন্তু মনে মনে ডাকার ক্ষেত্রে "ناديته في نفسي" (আমি তাকে মনে মনে 'নিদা' করেছি) বলা যায় না। কারণ 'নিদা'র জন্য আওয়াজ হওয়া শর্ত।

মূল অর্থ ও প্রয়োগের পার্থক্য

الدعاء-এর মূল অর্থ:

الدعاء-এর মূল হলো কোনো কাজের আবেদন করা (طلب الفعل)। যেমন: دَعَا يَدْعُو

ادّعى ادّعاءً (দাবি করা)

একে "ادّعى ادّعاءً" (দাবি করা) বলা হয় কারণ يدعو الي مذهب من غير دليل — সে কোনো দলীল ছাড়াই একটি মতবাদের দিকে আহ্বান জানায়।

تداعى البناء (ভবনটি ধসে পড়ার উপক্রম হওয়া)

يدعو بعضه بعضا الى السقوط — এখানে একটি অংশ অন্য অংশকে পড়ে যাওয়ার জন্য ডাকছে।

الدعوى (আদ-দাওয়াহ)

কোনো ব্যক্তি যখন মাল বা সম্পদের দাবি করে যা তাকে দেওয়ার জন্য সে আহ্বান জানায়।

পবিত্র কুরআন

﴿تَدْعُو مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ﴾

"এটি তাকে ডাকবে যে পৃষ্ঠপ্রদর্শন করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল"

এখানে অর্থ হলো, আজাব তাকে এমনভাবে পাকড়াও করবে যেন আজাব তাকে নিজের দিকে ডাকছে।

সূত্র: الفروق في اللغة

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ