Ad

NEW
📚 আরবি শিখতে চান?
প্রতিদিন নতুন কনটেন্ট পেতে গ্রুপে যোগ দিন
Join Now

الصوت (শব্দ) ও الصياح (চিৎকার): আরবি শব্দতত্ত্বের সূক্ষ্ম বিশ্লেষণ

الصوت এবং الصياح এর মধ্যে পার্থক্য

الصوت এবং الصياح -এর অর্থ: স্বর, ধ্বনি, আওয়াজ, শব্দ, কণ্ঠ,চিৎকার, আওয়াজ ইত্যাদি কিন্তু পার্থক্য আছে। লক্ষ্য করুন:

ما الفرق بين الصوت و الصياح ؟؟♥️


 الصوت (আস-সাওত):

এটি একটি সাধারণ শব্দ বা আওয়াজ যা সবকিছুর ক্ষেত্রেই ব্যবহৃত হয়। نداء এর অর্থ ও আওয়াজ তবে পার্থক্য হলো যদি আওয়াজ বা চিৎকারের কোনো সুনির্দিষ্ট অর্থ থাকে তবেই তাকে النداء বলা যেতে পারে, অন্যথায় নয়।

যেমন:

صوت الحجر (পাথরের শব্দ), صوت الباب (দরজার শব্দ), صوت الإنسان (  মানুষের কণ্ঠস্বর)।

 الصياح (আস-সিয়াহ):

এটি সাধারণত কেবল প্রাণী বা জীবন্ত সত্তার ক্ষেত্রেই ব্যবহৃত হয়। তবে কবিরা রূপক অর্থে ব্যবহার করতে পারেন, যেমন কবি আল-মুছাল্লাম ইবনে রিয়াহ বলেছিলেন:

تَصِيحُ الرُّدَيْنِيَّاتُ فِينَا وَفِيهِمُ ... صِياحَ بَناتِ المَاءِ أَصْبَحْنَ جُوَّعا

(রুদাইনি বর্শাগুলো আমাদের ও তাদের মাঝে এমনভাবে চিৎকার করছে, যেন পানিকৌড়িগুলো ক্ষুধার্ত অবস্থায় চিৎকার করছে।)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ