الفُرُوقُ اللُّغَوِيَّةُ
আরবি ভাষার শব্দগত পার্থক্য
Alauddin Rahmani
আরবি ভাষা বোঝার জন্য প্রথম শর্ত হল ইলমুল লুগাহ তথা শব্দের অর্থ জানা। মুনাজ্জিদ অভিধানের তথ্য মতে, আরবি ভাষায় প্রায় ২ কোটি ২০ লাখ শব্দ রয়েছে। পৃথিবীর সবচেয়ে প্রশস্ত ভাষা হল আরবি ভাষা।
একটি আরবি শব্দ দ্বারা একাধিক বিষয়কে বোঝানো যায়।
যেমন: عَيْنٌ এর অর্থ হল চোখ, ঝর্ণা, নদী, মূলধন, মূল বস্তু, গুপ্তচর, বিশেষত্ব ইত্যাদি।
আবার একই বিষয়কে বোঝাতে আরবিতে একাধিক শব্দের ব্যবহার রয়েছে।
যেমন "চাঁদ" বোঝাতে هِلَالٌ, قَمَرٌ, بَدْرٌ ইত্যাদি ব্যবহৃত হয়। যদিও এগুলো একই অর্থ বোঝায়, তবে এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে।
এই পার্থক্য নির্ণয়ের জন্য আরবি ভাষায় একটি স্বতন্ত্র শাস্ত্র রয়েছে, যাকে الفُرُوقُ اللُّغَوِيَّةُ বলা হয়।
أَبٌ শব্দের অর্থ পিতা, আবার وَالِدٌ শব্দের অর্থও পিতা। কিন্তু এদের ব্যবহারের মধ্যে পার্থক্য রয়েছে, যা অনেকেই জানে না।
আলহামদুলিল্লাহ, আমি এই الفُرُوقُ اللُّغَوِيَّةُ শাস্ত্র নিয়ে কাজ করছি। কেউ যদি এই বিষয়ে শিখতে আগ্রহী হন, তবে আমার সাথে যোগাযোগ করুন।

0 মন্তব্যসমূহ