Ad

NEW
📚 আরবি শিখতে চান?
প্রতিদিন নতুন কনটেন্ট পেতে গ্রুপে যোগ দিন
Join Now

الصفة (সিফাত) এবং الوصف (ওয়াসফ) এর মধ্যে সূক্ষ্ম ও গভীর পার্থক্য।

ما الفرق بين الوصف و الصفة ؟؟

 (الصفة) এবং (الوصف) এর অর্থ বিশেষণ, গুণ, বর্ণনা কিন্তু গভীর পার্থক্য রয়েছে।

الفرق بين الصفة والوصف


صفة হলো কোনো সত্তার ভেতরে বিদ্যমান বৈশিষ্ট্য (যেমন: علم، قدرة، شجاع)
আর وصف হলো সেই শব্দ বা প্রকাশভঙ্গি যার মাধ্যমে আমরা ওই বৈশিষ্ট্যটি ব্যক্ত করি (যেমন: زيد عالم)

সহজ কথায়, صفة হলো একটি "অবস্থা বা গুণ", আর وصف হলো সেই অবস্থা বা গুণের "প্রকাশ, বর্ণনা"।

বিস্তারিত আলোচনা

আরে একটু বিস্তারিত বললে, الصفة হলো সেই অর্থ বা বৈশিষ্ট্য যা কোনো ব্যক্তির সত্তার সাথে ওতপ্রোতভাবে মিশে থাকে। যেমন: العلم القدرة الشجاع। এটি একটি স্থায়ী অবস্থা যা সত্তার ভিতরে স্থির থাকে।

যেমন: زيد شجاع। জায়েদ একজন বীর। এখানে জায়েদের ভেতরে বিদ্যমান 'বীরত্ব' হলো তার صفة বা গুণ।

আর وصف হলো বর্ণনাকারীর মুখ থেকে নিঃসৃত শব্দ বা কথা। এটি একটি সাধারণ কাজের নাম তথা মাসদার। আমরা যা বলি তা-ই وصف বা বর্ণনা।

উদাহরণ: "زيد شجاع জায়েদ একজন বীর।" এখানে আপনার মুখে উচ্চারিত 'شجاع - صفة' হলো তার وصف বা বর্ণনা।

আল্লাহর বাণী:

سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ

"তারা যা وصف (বর্ণনা) করে, তা থেকে আপনার পালনকর্তা পবিত্র।" (সূরা আস-সাফফাত: ১৮০)

ব্যাখ্যা: এখানে 'يصفون' (তারা বর্ণনা করে) শব্দটি ব্যবহার করা হয়েছে। এর মানে হলো, মুশরিকরা তাদের মুখ দিয়ে আল্লাহর ব্যাপারে যা বলছে তা হলো الوصف (বর্ণনা)। কিন্তু আল্লাহর প্রকৃত الصفة (গুণ) তা থেকে সম্পূর্ণ আলাদা ও পবিত্র। অর্থাৎ, মানুষের দেওয়া বর্ণনা হলো 'ওয়াসফ', আর আল্লাহর চিরন্তন বৈশিষ্ট্য হলো 'সিফাত'।

হাদিসের প্রয়োগ:

হাদিসের কিতাবগুলোতে 'صفة النبي' (নবীর গুণাবলি) অধ্যায় পাওয়া যায়। যেমন—আনাস (রা.) বলেন:

كأن رسول الله صلى الله عليه وسلم ليس بالطويل البائن، ولا بالقصير...

"রাসূলুল্লাহ (সা.) অতিরিক্ত লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না..."

ব্যাখ্যা: এখানে তাঁর শরীরের এই গঠনটি হলো الصفة (সিফাত), কারণ এটি তাঁর সত্তার সাথে স্থায়ীভাবে যুক্ত। কিন্তু সাহাবী যখন এটি মুখে উচ্চারণ করে আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন, তখন সেই বলার কাজটি হলো الوصف (ওয়াসফ)।

সারকথা: وصف হলো সেই শব্দ বা বাক্য যা কোনো সত্তাকে সংজ্ঞায়িত করে, আর صفة হলো সেই প্রকৃত বৈশিষ্ট্য যা ওই সত্তার মাঝে বিদ্যমান থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ