Ad

NEW
📚 আরবি শিখতে চান?
প্রতিদিন নতুন কনটেন্ট পেতে গ্রুপে যোগ দিন
Join Now

আরবি ভাষাতত্ত্বের গভীরে: الصفة ও النعت-এর শাব্দিক ও পারিভাষিক ব্যবচ্ছেদ।

الفرق بين الصفة والنعت 

( صفة এবং نعت এর মধ্যকার পার্থক্য)

النعت মূলত সেই গুণাবলির ক্ষেত্রে ব্যবহৃত হয় যা পরিবর্তনশীল বা নতুনভাবে সৃষ্টি হয়। অন্যদিকে, الصفة শব্দটি স্থায়ী এবং অস্থায়ী—উভয় প্রকার গুণের ক্ষেত্রেই প্রযোজ্য। সেই হিসেবে الصفة শব্দটি النعت-এর তুলনায় অধিক ব্যাপক বা বিস্তৃত। 

الفروق في اللغة العربية 

এই যুক্তিতেই আল্লাহ তাআলাকে তাঁর কর্মের গুণাবলি দ্বারা আল্লাহকে نعت الله বিশেষিত করা শুদ্ধ; কারণ তিনি যা ইচ্ছা তা করেন এবং যা ইচ্ছা তা করেন না। কিন্তু তাঁর সত্তাগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে النعت ব্যবহার করা সংগত নয়; কারণ তাঁর পবিত্র সত্তা কোনো অবস্থাতেই পরিবর্তনশীল নয়। অবশ্যই এই যুক্তির সপক্ষে জোরালো কোনো দলিল পাওয়া যায় না।

আমার (লেখকের) মতে, النعت হলো সেই গুণ যা অত্যন্ত প্রকাশ্য ও প্রসিদ্ধ। একারণেই বলা হয়ে থাকে: “এটি খলিফার النعت (উপাধি বা প্রসিদ্ধ গুণ)”; যেমন—الأمين (বিশ্বস্ত), المأمون এবং الرشيد

ঐতিহাসিকগণ বলেন: সর্বপ্রথম মিম্বারের ওপর যাঁর النعت বা গুণবাচক উপাধি উল্লেখ করা হয়েছে, তিনি হলেন الأمين (মুহাম্মদ আল-আমীন)। তারা একে صفة না বলে نعت বলেছেন। কারণ, এখানে نعت এমন একটি অর্থের ইঙ্গিত দেয় যা সাধারণ صفة দিতে পারে না। তবে অনেক ক্ষেত্রে الصفةالنعت একে অপরের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়।

এমনটাও বলা যায় صفة এক ভাষার শব্দ আর نعت অন্য ভাষার শব্দ। এর দলিল হলো বসরার নাহুবিদরা صفة বলে, আর কুফীরা نعت বলে—কোনো পার্থক্য ছাড়া। সুতরাং نعت الخليفة এটা তাঁর নামের উপর প্রাধান্য পেয়েছে। যেমন কিছু কিছু নামের উপর صفة প্রাধান্য পেয়ে যায় কোনো বিশেষ অর্থ বুঝানো ব্যতীত। পরে তা লকব বা উপাধিতে পরিণত হয়। এমনকি একটি অন্যটির জায়গায়ও ব্যবহার হয়।

কুরআন, হাদিসের প্রয়োগ:

১. কুরআন মজিদ থেকে:

কুরআনে النعت শব্দটি সরাসরি না থাকলেও এর ক্রিয়াপদ يصفون (গুণ বর্ণনা করা) অর্থে ব্যবহৃত হয়েছে।

سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ অর্থ: "আপনার প্রতিপালক, যিনি সম্মানের অধিকারী, তারা (কাফেররা) যে গুণ আরোপ করে তা থেকে তিনি পবিত্র।" (সূরা আস-সাফফাত: ১৮০)
২. হাদিস শরিফ থেকে:

রাসূলুল্লাহ (সা.) জান্নাতবাসীদের গুণ বর্ণনা করতে গিয়ে النعت শব্দটি ব্যবহার করেছেন:

أولُ زُمرةٍ تَدخلُ الجنةَ على نَعْتِ القمرِ ليلةَ البدرِ অর্থ: "প্রথম দলটি যারা জান্নাতে প্রবেশ করবে, তাদের রূপ বা গুণ হবে পূর্ণিমার চাঁদের মতো।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ