Ad

NEW
📚 আরবি শিখতে চান?
প্রতিদিন নতুন কনটেন্ট পেতে গ্রুপে যোগ দিন
Join Now

الاستفهام ও السؤال-এর মধ্যে মূল পার্থক্য ও সঠিক ব্যবহার

الاستفهام ও السؤال-এর পার্থক্য

উভয় শব্দের অর্থ: প্রশ্ন, জিজ্ঞাসা, প্রার্থনা, অনুসন্ধান। দেখতে একরকম হলেও, তাদের উদ্দেশ্য ও ব্যবহার ভিন্ন।

الاستفهام হলো অজানা কোনো বিষয় জানার চেষ্টা। অর্থাৎ, যখন মানুষ কোনো কিছু জানে না বা সন্দেহে থাকে, তখন সে জানার উদ্দেশ্যে প্রশ্ন করে—এটাই الاستفهام।

অন্যদিকে, السؤال শব্দটি বেশি ব্যাপক তথা عام। এটি জানা এবং অজানা—দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয়। অর্থাৎ, কেউ এমন বিষয়েও سؤال করতে পারে, যা সে আগে থেকেই জানে; আবার না জানলেও سؤال করতে পারে।

الاستفهام-এর মূল উদ্দেশ্য হলো বোঝা বা জানা। কিন্তু السؤال বিভিন্ন উদ্দেশ্যে হতে পারে—যেমন শেখানো, পরীক্ষা নেওয়া, নিশ্চিত হওয়া, বা অন্যকে চিন্তা করানো।

الاستفهام সাধারণত নির্দিষ্ট কিছু أدوات দ্বারা হয়, যেমন:

هل، أ، من، ما، متى، أين، كيف

🔍 মূল পার্থক্য

  • 🔹 প্রথমত: السؤال হলো সাধারণ (ব্যাপক عام), আর الاستفهام হলো خاص (সীমিত)। তাই বলা হয়: كل استفهام سؤال، وليس كل سؤال استفهاماً
  • 🔹 দ্বিতীয়ত: الاستفهام কেবল অজানা বিষয়ের জন্য হয়। কিন্তু السؤال জানা বা অজানা—দুই ক্ষেত্রেই হতে পারে।
  • 🔹 তৃতীয়ত: الاستفهام-এর উদ্দেশ্য শুধু বুঝাতে চাওয়া। কিন্তু السؤال হতে পারে—পরীক্ষা, শিক্ষা, বা নিশ্চিত করার জন্য।
  • 🔹 চতুর্থত: "استفهام" শব্দটি "استفعাল" ওজনে গঠিত, যার অর্থ—কোনো কিছু চাওয়া। অর্থাৎ, এটি “বোঝা বা জানার আবেদন” বোঝায়। আর সাধারণভাবে “است” দিয়ে শুরু হওয়া فعل গুলো কোনো কিছুর আবেদন বা চাওয়াকে নির্দেশ করে।

  • ছবি সংগৃহীত 

📖 কুরআন ও হাদিসে ব্যবহার

কুরআনে الاستفهام বহু জায়গায় এসেছে। যেমন:

﴿هَلْ أَتَىٰ عَلَى الْإِنسَانِ حِينٌ مِّن الدَّهْرِ﴾ ( الإنسان)

এখানে “هل” দ্বারা الاستفهام হয়েছে—মানুষকে চিন্তা করানোর জন্য।

আরেক জায়গায়:

﴿أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكمِينَ﴾ ( التين)

এখানে “أ” দ্বারা প্রশ্ন করা হয়েছে, কিন্তু উদ্দেশ্য হলো নিশ্চিত করা (تقرير)।

হাদিসে রাসূল ﷺ প্রশ্ন করতেন শিক্ষা দেওয়ার জন্য। যেমন তিনি বলেছেন:

"أتدرون من المفلس؟"

(তোমরা কি জানো, নিঃস্ব কে?)

এখানে প্রশ্ন (السؤال) করা হয়েছে, কিন্তু উদ্দেশ্য শিক্ষা দেওয়া।

আরো পড়ুন ما الفرق بين الصفة و الوصف

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. কোন ভুল ত্রুটি বা কোন পরামর্শ থাকলে এখানে কমেন্টে বলতে পারেন

    উত্তরমুছুন